মেহেরপুরে দুই চাল ব্যবসায়ীর জরিমানা
- আপলোড তারিখঃ
২০-০২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করার অপরাধে দুই চাল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের বড়বাজার চাল পট্টিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিথিলা দাস ও আরিফা সুলতানা এ অভিযান পরিচালনা করেন। দন্ডিত ব্যবসায়ীরা হলেন রেজাউল হকের ছেলে হাসেম আলী এবং মহির উদ্দিনের ছেলে নবাব। তাদের দু’জনকে ৫শ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা পাট কর্মকর্তা মহাসিন শিকদার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পাটের তৈরি বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করার অপরাধে পাট ও পাটজাত দ্রব্য আইনের ৫৩ এর ১৪ ধারায় দুজনের নিকট থেকে ওই জরিমানা করা হয়েছে।
কমেন্ট বক্স