মেহেরপুর গাংনীতে মাসিক সাধারণ সভায় এমপি সাহিদুজামান খোকন
- আপলোড তারিখঃ
২০-০২-২০১৯
ইং
সরকারি দপ্তরে সকল প্রকার হয়রানি বন্ধের নির্দেশ
গাংনী অফিস: মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন বলেছেন, গাংনী উপজেলার কোন সরকারি দপ্তরে এসে যেন সাধারণ মানুষ কোন হয়রানির শিকার না হয়। সাধারন মানুষ সরকারি দপ্তরে যে সহযোগিতার জন্য যাবে, তাদের সাধ্যমত সহযোগিতা করতে হবে। এসময় এমপি খোকন উপস্থিত সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের সকল প্রকাল হয়রানি বন্ধ করতে নির্দেশ প্রদান করেন। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দির্দেশনাগুলোদেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম ওরফে আশরাফ ভেন্ডার, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার পিপিএম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কেএম সাহাব উদ্দীন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান। আরও উপস্থিত ছিলেন রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথূলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স