জীবননগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপলোড তারিখঃ
২০-০২-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগরে মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে জীবননগর থানার এসআই সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে অভিযান চালায়। এ সময় হরিহরনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলালকে (২৮) গ্রেফতার করে।
কমেন্ট বক্স