রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মনোনয়নপত্র সংগ্রহ : আজ থেকে বাড়তে পারে আরও

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৯ ইং
মনোনয়নপত্র সংগ্রহ : আজ থেকে বাড়তে পারে আরও
চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় দুই চেয়ারম্যানসহ সাত প্রার্থীর বিশেষ প্রতিবেদক: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গার চার উপজেলা পরিষদে দু’জন চেয়ারম্যান প্রার্থী, তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দু’জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল সোমবার দুপুরে পৃথকভাবে তারা সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। চার উপজেলায় আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ একযোগে চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। `` সহকারি রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরের তথ্যানুযায়ি, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মাসুদুর রহমান ও রিপন মন্ডল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা লীগ নেত্রী সাহাজাদী আক্তার মিলি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগের নেত্রী আফরোজা পারভীন, সাথী জোয়ার্দ্দার, শম্পা ফেরদৌস, আছিয়া বেগম, লিপি খাতুন, রিনা খাতুন, সাফিয়া শাহাব ও আলিজা খাতুনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। `` এদিকে, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে কেউই মনোনয়য়নপত্র সংগ্রহ করেননি। তবে, দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে গত রোববার চেয়ারম্যান পদে এড. আবু তালেব বিশ্বাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ থেকে মনোনয়ন উত্তোলনে প্রার্থীদের মধ্যে ব্যস্ততা বাড়তে পারে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান এবং জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স