রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৯ ইং
আলমডাঙ্গা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার উন্নয়ন কাজকে ব্যহত করার জন্য পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি/সম্পাদকের সাক্ষর জাল করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দাখিল করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে আলমডাঙ্গা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার সময় আলমডাঙ্গা পৌর মিলনায়তেন সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে, এক শ্রেণির কুচক্রি ও স্বার্থন্বেষি ব্যক্তি আলমডাঙ্গা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের সাক্ষর জাল করে আলমডাঙ্গা পৌরসভার উন্নয়ন কাজকে ব্যহত করাসহ চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের আধুনিক চুয়াডাঙ্গা গড়ার কাজকে বাধাগ্রস্থ করা ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনুর মান ক্ষুন্ন করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, দূর্নীতি দমন কমিশন, জলবায়ু ট্রাস্ট ফান্ড, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মিথ্যা তথ্য সম্বলিত ও সাক্ষর জাল করে অভিযোগ দাখিল করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আলমডাঙ্গা পৌরসভার ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী ইউনিয়ন কার্যালয় শিরোনামে প্যাড ব্যবহার করা হয়েছে। যা আলমডাঙ্গা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের নয়, এমনকি উক্ত শিরোনামে আলমডাঙ্গা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনসহ বাংলাদেশের কোন পৌরসভায় আলমডাঙ্গা পৌরসভার ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী ইউনিয়ন কার্যালয় শিরোনামে কোন ইউনিয়ন কার্যালয় নেয়। উক্ত ভূয়া প্যাডে যে স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ন ভূয়া স্মারক। ভূয়া প্যাডে নাম সর্বস্বহীন একটি ইউনিয়নের নাম ব্যবহার করে আমাদের নামে ভূয়া সাক্ষর করে যে আবেদন করেছে তা সম্পুর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমার এমন ন্যাক্কারজনক কাজের ধিক্কার জানায়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারা এ ধরণের কাজের সাথে জড়িত থেকে পৌরসভার মেয়র মহোদয়ের মান ক্ষুন্নের পায়তারা করে স্থানীয় সরকারের কার্যক্রম বাধাগ্রস্থ করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী, পৌর সচিব রাকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন ও আব্দুর জব্বর লিপুসহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।


কমেন্ট বক্স