রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে মুদি দোকানিকে অর্থদন্ড

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে মুদি দোকানিকে অর্থদন্ড
বিশেষ প্রতিবেদক: ভোক্তা অধিকার নিশ্চিতকরণে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চুয়াডাঙ্গা রেল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মুদি দোকানিকে নগদ চার হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযানকালে রেল বাজারের রহমান ষ্টোরের মালিক আব্দুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় এ দন্ড দেয়া হয়। তার বিরুদ্ধে পণ্যে মোড়ক ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। অভিযানকালে যে সমস্ত দোকানে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে দেখা যায় তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়।


কমেন্ট বক্স