রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাজাপ্রাপ্ত ৩ আসামি কারাগারে

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৯ ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত ৩ আসামি কারাগারে
মেহেরপুর অফিস: মারামারি সংক্রান্ত মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু, হাবিবুর ও সিরাজকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে বাবু, হাবিবুর ও সিরাজকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কারাগারে পাঠাবার নির্দেশ দেন। বাবু, গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে, হাবিবুর সউদ আলীর এবং সিরাজ খবির উদ্দীনের ছেলে। ২০১৬ সালে মারামারি সংক্রান্ত মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাদের ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দেন।


কমেন্ট বক্স