রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডাক কর্মচারীদের সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ডাক কর্মচারীদের সমাবেশ
পে-স্কেল ও অন্যান্য ভাতাদি বৃদ্ধির দাবিতে বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বেতন ভাতা পে-স্কেল বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে বাংলাদেশ গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন। গতকাল শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সহসভাপতি শাহীন উল কাদির, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জীবননগর উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, মেহেরপুর জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামিম আকতার। এছাড়াও চুয়াডাঙ্গা ডাক কর্মচারী ইউনিয়নের কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা বেতন ভাতা বৃদ্ধি, চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোসহ নানা সুযোগ সুবিধার দাবি জানান। এছাড়াও সমাবেশ থেকে তাদের দাবি আদায়ের কর্মসূচী সম্পর্কে নানা সিদ্ধান্ত নেয়া হয়।


কমেন্ট বক্স