রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াতকে নূন্যতম ছাড়ের সুযোগ নেই

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৯ ইং
জামায়াতকে নূন্যতম ছাড়ের সুযোগ নেই
সমীকরণ প্রতিবেদন: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নাম পরিবর্তন করে রাজনীতিতে ফের আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে নূন্যতম ছাড়ের সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জামায়াত অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলে তারপরে সিদ্ধান্ত হবে। জামায়াত যতই নাম পরিবর্তন করে রাজনীতি করুক আমাদের নূন্যতম ছাড়ের সুযোগ নেই।’ গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারে আওয়ামী লীগ আগের মতই শক্ত অবস্থানে রয়েছে। জামায়াতের বিষয়ে নমনীয় হওয়ার কারণ নেই।’ উপজেলায় আ.লীগের কোন্দল যাতে বৃদ্ধি পায় এ কৌশলের অংশ হিসাবেই বিএনপি এবার দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না এমনটি জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি মনে মনে মনকলা খেতে পারে। এখানে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের অন্তঃকলহ বাড়লে, তাতে বিএনপির লাভটা কি? রেজাল্ট কি তাদের পক্ষে আসবে? আওয়ামী লীগের যদি নৌকা প্রার্থী না জেতে, তাহলে বিদ্রোহী প্রার্থী জিতবে? সেও তো আওয়ামী লীগের, তাতে বিএনপির লাভ কি? বিদ্রোহী প্রার্থী হলে সেও তো আওয়ামী লীগের। তারা কোন রেজাল্ট এখানে পাচ্ছে না।’


কমেন্ট বক্স