রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক-২

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও মাদকদ্রব্য পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দু’জনকে আটক করেছ। গতকাল শুক্রবার পৌর শহরের বেলগাছি মুসলিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ। আটককৃতরা হলো- হাতিকাটা গ্রামের জামাল (৩২) ও মুসলিমপাড়ার রশিদ (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা জানতে পারে, পৌর শহরের বেলগাছি মুসলিমপাড়া জোলের ধারে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই ইবনে খালিদ ও এএসআই ইমরানসহ সঙ্গীয় ফোস ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাড়িয়ে আটক করা হয় হাতিকাটা গ্রামের মৃত রতনের ছেলে জামালকে। এ সময় আটককতৃ আসামীর কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর বেলগাছি মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে আফছার আলীর ছেলে রশিদকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১শ’ ১০ গ্রাম গাঁজা। পরে এ সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স