রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় এক ব্যক্তির জেলা

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০১৯ ইং
মেহেরপুরে মাদক মামলায় এক ব্যক্তির জেলা
মেহেরপুর অফিস: ফেন্সিডিল রাখার অপরাধে আমিনুল হক নামের এক ব্যক্তির ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমান ওই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৮ অক্টোবর গাংনীর পীরতলা ক্যাম্পের পুলিশ ৯ বোতল ফেন্সিডিলসহ কাজীপুর গ্রামের রেজাউলের ছেলে আমিনুল হককে আটক করে ওই ঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়। এ মামলায় মোট ৭ জন সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে এহান উদ্দীন মনা আইনজীবীর দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স