দর্শনায় মাদকব্যবসায়ীসহ আটক ২
- আপলোড তারিখঃ
১৫-০২-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনায় পৃথক দুটি অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ সাইদুল ও শান্ত নামের এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা হতে রাত ৮টার মধ্যে তাদেরকে পৃথক পৃথকভাবে অভিযানে আটক করা হয়। আটককৃত সাইদুল (৩০) দর্শনা পৌর এলাকার মল্লিকপাড়ার ইসলামের ছেলে ও হাসিবুল ইসলাম শান্ত (৩০) দর্শনা মোহাম্মদপুর এলাকার করিম হোসেনের ছেলে।
দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয় দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মল্লিকপাড়ায়। এ সময় মাদকব্যবসায়ী সাইদুল ওরফে হাতকাটা সাইদুলকে বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর থেকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। একইদিন সন্ধ্যার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সেলিমের নেতৃত্বে এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে হাসিবুল হোসেন শান্ত নামের এক ওয়ারেন্টি আসামীকে আটক করে। আটককৃত দুইজনকেই গতকাল বৃহস্পতিবার রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মাদকব্যবসায়ী সাইদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
কমেন্ট বক্স