রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০১৯ ইং
কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা
সমীকরণ প্রতিবেদন: টঙ্গীর তুরাগ তীরে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ৫৪তম বিশ^ ইজতেমা। ইজতেমায় তাবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষকেই উসকানিমূলক বক্তব্য পরিহার করে চলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। উসকানিমূলক কর্মকা- প্রতিরোধে ইজতেমা ময়দানে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। গতকাল বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় চত্বরে বিশ^ ইজতেমার প্রস্তুতি কাজের ফলোআপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ ইজতেমার বয়ানে কিংবা মাঠের মধ্যে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না। কেউ উসকানিমূলক বক্তব্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ময়দানে সাদা পোশাকে নিরাপত্তাবাহিনী থাকবে। তিনি বলেন, আমাদের নিরাপত্তাবাহিনী আগের চেয়ে অনেক সমৃদ্ধ, অনেক দক্ষ। তারা এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। কেউ অপপ্রচারও করলে তাকে আমরা তাৎক্ষণিক শনাক্ত করতে পারছি। তাই সবাইকে অনুরোধ করব কেউ আপনারা উসকানিমূলক, বিভ্রান্তিমূলক মন্তব্য, বক্তব্য করবেন না, সেটা ফেসবুক হোক আর সম্মুখে হোক। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী তৈরি আছে। গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইজিপি মো: জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক মো: বেনজীর আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। কর্মকর্তা ও প্রতিনিধিরা ইজতেমা মাঠে তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানে ভিসা দেয়ার ব্যাপারে তাবলিগের দুইটি মারকাজের লিস্ট ও রিকুয়েস্ট অনুযায়ী ভারতীয় দূতাবাস থেকে ভিসা সহজীকরণের আশ^াস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই মারকাজের লিস্ট অনুযায়ী যারা ভিসার আবেদন করবেন তাদের সবাইকে ভিসা দেয়ার জন্য ভারতে আমাদের যে রাষ্ট্রদূত আছেন তাকে আমরা বলে দেবো। এ ছাড়া পৃথিবীর যেকোনো দেশ থেকে যদি কোনো মুসল্লির ব্যাপারে রিকুয়েস্ট থাকে তা আমাদের জানাবেন আমরা ভিসার ব্যবস্থা করব। উদাহরণ টেনে তিনি বলেন, এক আমেরিকান ও আফ্রিকান একটি দেশের মুসল্লিকে ভিসা দেয়ার কথা বলে দিয়েছি। এ ধরনের রিকুয়েস্ট থাকলে আপনারা লিখিতভাবে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো যাতে তাদের ভিসার কোনো অসুবিধা না হয়। তিনি তাবলিগের মুরুব্বিদের উদ্দেশে আরো বলেন, দুই পক্ষের সমঝোতা স্মারক অনুয়ায়ী আপনারা চলবেন। ইজতেমায় কে আসবেন, কে আসবেন না তা আগেই কথা হয়েছে, এসব নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। মন্ত্রণালয়ে সে দিনের (দুই পক্ষের) ডিসিশন অনুযায়ী আপনারা লিস্ট পাঠান আমরা ভিসার ব্যবস্থা করে দিচ্ছি। সে দিনের কথা অনুযায়ী যারা ইজতেমায় আসতে চান নাই তারা আসবেন না। তারপর আপনারা যদি মনে করেন আরো কাউকে আসতে হবে, আমাদের কাছে লিস্ট পাঠান আমরা ব্যবস্থা করব। সমঝোতা স্মারক অনুযায়ী দুই পক্ষের মুসল্লিরা মাঠে আসবেন এবং মাঠ ত্যাগ করবেন। মাঠে নিরাপত্তা রক্ষায় ১৯ সদস্যের একটি নিরাপত্তা সেল গঠন করা হয়েছে। মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়ে গেছে। আগামী দুই দিনের মধ্যে তা শেষ হবে। তিনি বলেন, ইজতেমায় সরকার কোনো কাজে ইন্টারফেয়ার করবে না। সব ডিসিশন আপনারা নেবেন, সবকিছু আপনারা করবেন। আমরা বাইরে থেকে আপনাদের যা যা প্রয়োজন তা আমরা ব্যবস্থা করব। আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আপনারা শুধু ওয়াদা পালন করুন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ বলেন, এবারের বিশ^ ইজতেমা নিশ্চিত করতে কঠিন চ্যালেঞ্জ, কঠিন শপথ নেয়া হয়েছে। ইজতেমা নিয়ে সরকারের ইমেজ যাতে নষ্ট না হয় সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ইজতেমায় অন্য বছরের তুলনায় এবার বেশি নিরাপত্তা নেয়া হয়েছে। সিসি ক্যামেরা আগের বছরগুলোর চেয়ে অনেক বাড়ানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যও বেশি মোতায়েন থাকবে। তিনি দুই পক্ষের ১০ দফা সমঝোতা স্মারক মেনে চলার অনুরোধ করেন। র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ইজতেমা শুরুর ১৫ দিন আগে থেকেই ইজতেমা এলাকায় ব্যাপক নজরদারি শুরু করা হয়েছে। ইজতেমায় পোশাকে ও সাদা পোশাকে র্যাব সদস্যদের তৎপরতা বাড়ানো হবে। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। তিনি মোনাজাতের পর মুসল্লিদের সুশৃঙ্খলভাবে মাঠ ত্যাগ করতে মূল মঞ্চ থেকে মুরুব্বিদের ঘোষণা দেয়ার অনুরোধ করেছেন।


কমেন্ট বক্স