রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুড়ি-সন্দেশ আড্ডায় ভারতের স্বপন মৈত্র

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০১৯ ইং
মুড়ি-সন্দেশ আড্ডায় ভারতের স্বপন মৈত্র
নিজস্ব প্রতিবেদক: স্বপন মৈত্র। পশ্চিমবঙ্গের একজন গুণী মানুষ। নিজে না বললেও একজন প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক ও রাজনীতিবিদসহ নানা পরিচয় তাঁর। ভাষা আন্দোলন, কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, জসীমউদ্দীনসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক লেখা বই বের হয়েছে ৪৫টির মতো। অসংখ্য কবিতা ও গল্প ছাপা হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে। বর্তমানে তিনি পশ্চিবঙ্গ সরকারের টাস্ক ফোর্স অন পাবলিসিটি এ্যান্ড সোস্যাল কমিউনিকেশন এর ভাইস চেয়ারপারসন ও এডুকেশন বিভাগের এক্সপার্ট কমিটির মেম্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। চুয়াডাঙ্গা জেলার সাথে তাঁর নাড়ীর সম্পর্ক রয়েছে। অবিভক্ত ভারতবর্ষের নদীয়া, তৎকালিন মহকুমা চুয়াডাঙ্গা ও বর্তমান চুয়াডাঙ্গা জেলার ইতিহাস লিখতে গেলে তার বংশের পূর্বপুরুষদের কথা উঠে আসবেই। রেলপথে ঢাকার দিকে যেতেই চুয়াডাঙ্গা স্টেশনের পর নীলমনীগঞ্জ রেলওয়ে স্টেশন তো আসবেই। তার প্রপিতামহ বিশিষ্ট জমিদার নীলমণি মৈত্রের নামানুসারে এই স্টেশনটির নাম নীলমণীগঞ্জ স্টেশন। এমন অনেক কথায় আছে বলার মতো তাকে নিয়ে। কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানসহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পাবনাসহ বেশকয়েক স্থানের অনুীষ্ঠতব্য অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য তিনি এসেছেন এ বঙ্গে। শুধু অনুষ্ঠানের অতিথি হিসেবে নয়, পূর্বপুরুষের ভিটেমাটি দেখতে আসাটাও এক লক্ষ্য বটে। এর আগেও এসেছেন। এবারও এসে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ঘোরার সময় তার মধ্যে ছিলো না কোনো অন্যরকম ভাব। একদম যেন নিজের অতি পরিচিত ভিটেমাটিই ঘুরে ঘুরে দেখছেন। একজন অসাধারণ মানুষ তিনি। দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিকের আমন্ত্রণে গতকাল বুধবার সন্ধ্যায় দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান কার্যালয়ে এক আড্ডায় অংশ নেন তিনি। কথা বলেন এ দু’বঙ্গের নানা বিষয়ে। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার কনিষ্ঠ ভ্রাতা পশ্চিবঙ্গের কৃষ্ণরুপক নাট্যদলের সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকার ত্রিষিত মৈত্র, পশ্চিবঙ্গের বিশিষ্ট রবীন্দ্র ও লোকসঙ্গীত শিল্পী অনিন্দতা নন্দী, বিশিষ্ট বাচিক শিল্পী কৃষ্ণা মজুমদার। এ সময় তার সাথে আরও ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও চুয়াডাঙ্গা খেলাঘর সংগঠক বাবু লাল, প্রগতি লেখক সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কাজল মাহমুদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়। এসময় তাকে দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এছাড়া সন্দেশ-মুড়ির আড্ডায় আরো উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের সাহিত্য সম্পাদক এম এ মামুন, সহ-সম্পাদক সুমন পারভেজ, হেমন্ত কুমার সিংহ রায়, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবিব সেলিম, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক আফজালুল হক, শিশু সাহিত্য পাতা `স্বপ্নচারী` সম্পাদক মেহেরাব্বিন সানভী, প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন ও হাসপাতাল প্রতিবেদক মুন্নাসহ সমীকরণ পরিবার।


কমেন্ট বক্স