দর্শনায় মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১৩-০২-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনায় মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে দর্শনা পৌরসভার উদ্যোগে দর্শনা পৌর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক উপধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান, কমিউনিষ্ট পার্টি জেলা সভাপতি এ্যাড. বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা ওর্য়াকাস পার্টির অন্যতম সদস্য সৈয়দ মজনুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আমির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক এরশাদ আলী, কেরুজ সাবেক শ্রমিক নেত শহিদুর রহমান, রেজাউল হক সবুর সিআইসি, পৌর আওয়ামী লীগের সদস্য হুমায়ন কবির ও আব্দুল বারী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ।
কমেন্ট বক্স