বদরগঞ্জে দু’দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
১২-০২-২০১৯
ইং
প্রতিবেদক, বদরগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মুদি দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০/ ৪ এর ১৪নং ধারা অনুযায়ী দোকানী নির্মল সাহাকে ৬ হাজার টাকা ও হামিদুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করেন।
কমেন্ট বক্স