বছরে আট লাখ নতুন বেকার
- আপলোড তারিখঃ
১১-০২-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
গত ১০ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হলেও কর্মসংস্থান প্রবৃদ্ধি মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতি বছর আট লাখ বেকার বাড়ছে। গুলশানে লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’ বিষয়ক সংলাপে এ তথ্য জানানো হয়। সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য দেন। এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধে বলা হয়, গত ১০ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হলেও কর্মসংস্থান প্রবৃদ্ধি মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রতিবছর ২১ লাখ নারী-পুরুষ চাকরির বাজারে ঢুকছে। তাদের মধ্যে ১৩ লাখ চাকরি পাচ্ছে, আর ৮ লাখ চাকরি পাচ্ছে না। এটা আমাদের দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে প্রধান অন্তরায়। তিনি বলেন, ন্যায়সঙ্গত মানসম্পন্ন শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য সেবা এবং পিছিয়ে পড়া মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখনও আমাদের বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আমাদের উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হলেও সেই প্রবৃদ্ধি আমাদের যুব সমাজের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না।
কমেন্ট বক্স