মেহেরপুরে জাটকা ইলিশ বিক্রির করায় ব্যবসায়ীর জরিমানা
- আপলোড তারিখঃ
১১-০২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর শহরের বড় বাজারে জাটকা (ছোট ইলিশ মাছ) বিক্রি করার অপরাধে কৃষ্ণ হালদার নামের এক মাছ ব্যবসায়ীর এক হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে ওই ব্যবসায়ীর কাছে থাকা জাটকা জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স