রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিরাজুল ইসলাম সভাপতি ও আরিফ শেখ সম্পাদক

  • আপলোড তারিখঃ ১০-০২-২০১৯ ইং
সিরাজুল ইসলাম সভাপতি ও আরিফ শেখ সম্পাদক
চুয়াডাঙ্গা ট্রাক-ট্রাক্টর-কাভার্ডভ্যান-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিজস্ব প্রতিবেদক: উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের মধ্যে দিয়ে শেষ হয়েছে চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন। গতকাল শনিবার শহীদ আবুল কাশেম সড়ক রেলবাজার এলাকায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়া বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। জানা য়ায়, চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন সিরাজুল ইসলাম। এদিকে সাধারণ সম্পাদক পদে (ছাতা মার্কা) নিয়ে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন আরিফ শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম উদ্দিন (ট্রাক মার্কা) নিয়ে ২০৮ ভোট পেয়ে পরাজিত হন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. তাছিরুল আলম মালিক ডিউকসহ নির্বাচনী কর্মকর্তারা বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন। এদিকে, শ্রমিক ইউনিয়নের ভোটকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে রেলবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোট কেন্দ্রের আশেপাশে ছেয়ে যায় পোস্টার ব্যানারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা নেচে গেয়ে একে অপরের কাছে ভোট চান। অনেকে আবার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। গোটা এলাকা শ্রমিকদের সরব উপস্থিতি শ্লোগান, চিৎকার হৈ, চৈ সব মিলিয়ে অন্যরকম হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থীদের অনেকেরই নির্বাচনী এলাকাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায়। আবার কেউ বাইরে থেকে বিরামহীনব চেষ্টাও চালিয়ে যান নির্বাচিত হওয়ার জন্য। এবারের ভোটে মোট ৮টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এছাড়াও ৪ জন কার্যকারী সদস্যপদে ৬জন প্রতিদ্বন্দ্বীতা করেন। ৮টি পদের মধ্যে সহসভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে ওহিদ হাসান (মাছ মার্কা) ৪১১ ভোট ও আলী আকবর (বাঘ মার্কা) ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে দু’জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বেলায়েত হোসেন নসু (চেয়ার মার্কা) ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসাধারণ সম্পপাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে আ. সামাদ রকিব (ফুটবল মার্কা) ৩১৯ ভোট ও আলাউদ্দীন (দোয়াত কলম মার্কা) ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। লাইন সম্পাদক পদে দু’জন প্রার্থীর মধ্যে কায়েস আলী (পান পাতা মার্কা) ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে দু’জন প্রার্থীর মধ্যে আনোয়ার হোসেন (গরু মার্কা) ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে কার্যাকারী সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে শাহীন রেজা (মিনার মার্কা) ৩৫৫ ভোট, রাজিব হোসেন (গোলাপ ফুল মার্কা) ৩৪২ ভোট, আ. রাজ্জাক (ট্রাক্টর মার্কা) ২৭৬ ভোট ও মতিয়ার রহমান মতি (মই মার্কা) ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এবারের নির্বাচনে মোট ভোটর ছিলো ৭৯৭টি। এর মধ্যে ৫৩৬টি ভোট পোল হয়েছে বলে জানায় নির্বাচন পরিচালনা কমিটি। তাছাড়া সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া চুয়াডঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম এর সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এদিকে নির্বাচনে নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স