দোস্তের বাজারে একরাতে ৪ দোকানে চুরি!
- আপলোড তারিখঃ
০৯-০২-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্তের বাজারে একই রাতে ৪টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চোর আতঙ্ক। দ্রুত চোর আটক ও চুরিকৃত মালামাল উদ্ধারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানিয়েছে বাজারের ব্যবসায়ীরা। দুঃসাসিক চুরির ঘটনাটি ঘটেছে গত পরশু বৃহস্পতিবারে রাতে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্তের বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় গেলে, গভীর রাতে চোরচক্র বাজারে হানা দিয়ে ৪টি দোকানের তালা ও সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আনুমানিক ২ লাখ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। বাজারের মাহাবুব ট্রের্ডাস থেকে নগদ ৩৫ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানীর কীটনাশকসহ আনুমানিক ৬০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে বাজারের জননী ফার্মেসীতে হানা দিয়ে নগদ ১২ হাজার টাকা ও ঔষধ, শেখ সেনেটারী থেকে নগদ ১২ হাজার টাকা ও ১০ হাজার টাকা মূল্যের মালামাল এবং একটি চায়ের দোকান থেকে নগদ ১ হাজার টাকা ও ৩ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে ৪টি দোকানে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক করছে। দ্রুত চোর আটক ও চুরিকৃত মালামাল উদ্ধারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানিয়েছে বাজারের ব্যবসায়ীরা।
কমেন্ট বক্স