রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গার যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম
প্রতিবেদক, হাসপাতাল: চুয়াডাঙ্গার কুকিয়া চাঁদপুরে নারকেল পাড়াকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কুকিয়া চাঁদপুর গ্রামের দোয়ার পাড়ার নুর নবীর ছেলে বাবুল ইসলাম (২২)। জানা গেছে, গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী জমিতে নারকেল গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে বাবুলের চাচাতো ভাই একই এলাকার নূর হোসেনের ছেলে আলম, মামুন ও সোহেল বাবুলকে বাঁশ দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে বাবুল গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স