রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উপজেলা পরিষদ নির্বাচন: দলীয় মনোনয়নপত্র তুললেন অমল

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৯ ইং
উপজেলা পরিষদ নির্বাচন: দলীয় মনোনয়নপত্র তুললেন অমল
জীবননগর অফিস: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ শুর` হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি ৩/এ পার্টি অফিস থেকে দলীয় মনোনয়ন তুলেছেন জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আপিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান, জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক নাজমুল আলম মানিকসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মিরা।


কমেন্ট বক্স