রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০১৯ ইং
নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : প্রধানমন্ত্রী
সমীকরণ প্রতিবেদন: পুলিশ বাহিনীকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের দ্বারা নিরীহ মানুষ যাতে হয়রানি, নির্যাতনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। গতকাল সোমবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আইনশৃঙ্খলা রক্ষা একান্তভাবে প্রয়োজন এবং জরুরি। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব। নিজের দেশ নিজের পরিবারের কথা চিন্তা করেই এ দেশকে আরও উন্নত করতে কাজ করবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ, কেউ যেন নির্যতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়। বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা- এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও নির্দেশনা দেন। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমি একটা অনুরোধ করব, মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখতে হবে। সেই সাথে সাথে নিরাপদ সড়ক নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। যারা পথচারী তাদের মধ্যে সচেতনতার অভাব আছে। তারা যখন-তখন ছুটে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এই জনসচেতনতা সৃষ্টির জন্য স্কুল পর্যায় থেকে ট্রাফিক রুল সম্পর্কে শিক্ষা দেওয়া প্রয়োজন। সেই সাথে সাথে নিরাপদ সড়ক নিশ্চিতে আমরা যে যথাযথ ভূমিকা নিয়েছি, সেটা পালন করা প্রয়োজন।


কমেন্ট বক্স