রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০১৯ ইং
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
হেরে গেলেন দর্শনার প্রিন্স : দাফন সম্পন্ন দর্শনা অফিস: দর্শনা-দামুড়হুদা সড়কের জয়রামপুর কাঁঠালতলায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গত বৃহস্পতিবার দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ার মরহুম হাজী আহসানুল হকের ছেলে মাহবুব হাসান প্রিন্স (৪৮) ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি........রাজেউন)। গত রবিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। সে দর্শনার সাংবাদিক মাহমুদ হাসান রনির ভাই ও দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সহকারী এরিয়া ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। জানা যায়, গত বৃহস্পতিবার অফিস ছুটি করে বাড়ির উদ্দেশ্যে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে রওনা দেয় প্রিন্স। পথিমধ্যে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঠালতলার অদূরে পৌছালে দর্শনা-চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়া একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক মাহবুব হাসান প্রিন্সসহ বেশ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় প্রিন্সকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে পরিবারের সদস্যরা তাকে বৃহস্পতিবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পপুলার (সিডিএম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে গত শনিবার রাতে মাথায় অস্ত্রপাচার করা হয়। অস্ত্রপাচারের পরদিন রবিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বিছানায় তার মৃত্যু হয়। মরহুম প্রিন্সের একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে প্রিন্সের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় নামে শোকের ছায়া। তার কন্যা সন্তান, স্ত্রী, মা, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। গত রবিবার দিবাগত রাতেই তার লাশ বাড়িতে আনলে শেষবারের জন্য দেখতে এলাকাবাসী ছুটে আসে দর্শনা পুরাতন বাজারস্থ তার বাড়িতে। গতকাল সোমবার বাদ যোহর নামাজের জানাযা শেষে শ্যামপুর গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। তার জানাযা নামাজে অংশগ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী, তার সহকর্মীসহ আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এদিকে, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী এরিয়া ম্যানেজার মাহবুব হাসান প্রিন্সের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ও দৈনিক সময়ের সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স