জীবননগরে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ কলেজছাত্র প্লাবনকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
০৫-০২-২০১৯
ইং
জীবননগর অফিস: জীবননগরে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জীবননগর ডিগ্রি কলেজের ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত কলেজছাত্র মেদিনীপুর গ্রামের সাবেক মেম্বর জাকির হোসেন বিশ্বাসের ছেলে ও জীবননগর ডিগ্রী কলেজের ছাত্র প্লাবন (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে মেদিনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রানা (২০), হাকিম (৩০), জুলুর ছেলে শাকির (২০), আরজুল্লার ছেলে নুরুজ্জামান (২০), বাবুলুর ছেলে শহিদ (২০), খলিলুর রহমানের ছেলে আলামিন (১৮) ও নওশের আলীর ছেলে সেলিম (৩০) মিলে পিকনিক করছিলো এবং স্কুল মাঠে বক্স নিয়ে উচ্চস্বরে গান শুনছিলো। এ সময় প্লাবন তাদের কাছে যেয়ে বলে গানের সাউন্ডটা আস্তে দিয়ে গান শোনেন, এখন এসএসসি পরীক্ষা চলছে আপনাদের গানের জন্য অনেক শিক্ষার্থীর পড়াশোনা করতে সমস্যা হচ্ছে। এ কথা বলতেই সকলে প্লাবনের উপর রুখে ওঠে এক পর্যায় দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সকলে একত্রিত হয়ে কলেজছাত্র প্লাবনকে মারধর করতে থাকে। একপর্যায় স্থানীয় জনগন ছুটে এলে তারা পালিয়ে যায় এবং প্লাবনকে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
কমেন্ট বক্স