আলমডাঙ্গায় স্বামী কর্তৃক স্ত্রীকে মারধরের অভিযোগ
- আপলোড তারিখঃ
০৫-০২-২০১৯
ইং
হাসপাতাল প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার মুসাইনগর গ্রামে স্ত্রীকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নির্যাতিতা মেহেরপুরের গাংনী উপজেলার সানঘাট গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে হাজেরা বেগম (৩৫) ও আলমডাঙ্গা মুসাইনগর গ্রামের আরেফিনের স্ত্রী। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজেরা বেগমকে মারধর করে তার স্বামী আরেফিন ও তার দুই দেবর বকুল ও জাহিদ।
নির্যাতিতা হাজেরা অভিযোগ করে বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে আমার স্বামী আরেফিন ও আমার দুই দেবর বকুল ও জাহিদ আমাকে মারধর করে। ‘আমি আরেফিনের চতুর্থ স্ত্রী, আরেফিন আমার আগেও তিনটি বিবাহ করেছে। আমি তার চতুর্থ স্ত্রী হওয়ার পরেও সে পঞ্চম বিবাহ করায় আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।’ রাতে তার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আরেফিন ও তার দুই ভাই বকুল ও জাহিদ বাঁশ দিয়ে আমাকে পিটিয়ে আহত করে এবং বাড়ি থেকে বের করে দেয়। পরে আমি শ্বশুরবাড়িতে রাত কাটালেও পরেরদিন বাপের বাড়ি চলে যায়। পরদিন আজ (গতকাল) সকালে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসা নিতে এসেছি। হাজেরা বেগম আরও জানান, গত ২০ বছর আগে আলমডাঙ্গার মুসাইনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরেফিনের সাথে তার বিবাহ হয়। ২০ বছর বিবাহিত জীবনে আরেফিন হাজেরা বেগমকে প্রায়ই মারধর করতো। এই বিষয়ে হাজেরা একটি মামলা করবে বলে জানায়।
কমেন্ট বক্স