আলমডাঙ্গায় ছাগল চুরি: চোরকে গণধোলায়!
- আপলোড তারিখঃ
০৫-০২-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার থানাপাড়ার সাদ্দাম আবারও ছাগল চুরি করতে গিয়ে গণধোলাই খেয়েছে। গতকাল সোমবার দুপুরে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সাদ্দামকে ধরে গণধোলাই দেয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার পিছনের ভাড়াটিয়া আকমলের ছেলে সাদ্দাম (২০) গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা টার্মিনালপাড়ার আবুল হোসেনের ছেলে নিজামের একটি ছাগল চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাকে আটক করে। আটকের পর গণধোলাই খেয়ে ছাগল রেখে পালিয়ে যায়। আলমডাঙ্গা থানা পুলিশ ছাগলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ছাগলের মালিক নিজাম থানায় এসে তার ছাগলটি নিয়ে যায়।
কমেন্ট বক্স