রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভুল প্রশ্নে পরীক্ষার খাতা মূল্যায়ন হবে আলাদাভাবে: শিক্ষামন্ত্রী

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৯ ইং
ভুল প্রশ্নে পরীক্ষার খাতা মূল্যায়ন হবে আলাদাভাবে: শিক্ষামন্ত্রী

সমীকরণ প্রতিবেদন: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল রবিবার বিভিন্ন জেলার ১৮ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাদের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে, ইতোমধ্যে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে’। শনিবার এসএসএসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সর্বমোট ১৮টি কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয় অনিয়মিত শিক্ষার্থীদের জন্য তৈরি প্রশ্নপত্র দিয়ে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা পরিচালনায় পূর্ব নির্দেশনা আছে, পরীক্ষার হলে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা ভিন্ন জায়গায় বসবে, যাতে সহজে তাদের মাঝে প্রশ্নপত্র বিতরণ করা যায়। যে কেন্দ্রগুলোতে এই সমস্যা হয়েছে, সেখানে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের ভুলের কারণেই ঘটনাটি ঘটেছে। ওই সব কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের অনিয়মিতদের প্রশ্নে পরীক্ষা দিয়েছে, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের খাতা ভিন্নভাবেই দেখা হবে, যাতে কোনোভাবেই তারা ক্ষতিগ্রস্ত না হয়'। রবিবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'আগের বার অকৃতকার্য হওয়ায় যারা পরের বার পরীক্ষা দেয়, তাদের প্রশ্নপত্র তাদের সময়ের সিলেবাসের ভিত্তিতেই করা হয়ে থাকে। যারা নিয়মিত, তাদের প্রশ্নপত্র হয় নতুন সিলেবাস অনুযায়ী। নিয়মিত ও অনিয়মিতদের প্রশ্নপত্র আলাদাভাবেই যায়'।



কমেন্ট বক্স