রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘ছবি মেলা’র স্বত্বাধিকারী মিরা আর নেই

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ‘ছবি মেলা’র স্বত্বাধিকারী মিরা আর নেই

বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার পুরানো যে’কটি স্টুডিও/ছবি ঘর আছে তার মধ্যে অন্যতম ‘স্টুডিও ছবি মেলা’। দীর্ঘ ৬৮ বছরের জীবন সংগ্রামে এই স্টুডিওকে ঘিরেই ছিল তার বিশেষ পরিচয়। তবে ক্যামেরা আর ছবির সঙ্গে মিতালী করেছেন ‘আমাদের স্টুডিও’র মাধ্যমে। বেশ কিছুদিন প্রবাস জীবনও উপভোগ করেছেন। সবার কাছে একনামে পরিচিত, সদাহাস্যজ্বল আর জনপ্রিয় মুখ মিরাজুল আলম মিরা আর নেই (ইন্না লিল্লাহে.......রাজেউন)। গতকাল রোববার বিকাল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে রামিজ, সিয়াম ও মেয়ে মেহেকসহ অসংখ্যা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং গুণাগ্রাহী রেখে গেছেন। অগণিত মানুষের ছবি ফ্রেমবন্দির অনন্য এই কারিগর মৃত্যুর আগে হাতেগোনা মাত্র দু’থেকে তিনটি ছবি তুলে রাখতে পেরেছেন। তাও দুর্লভ বলা চলে। যে কারণে তাঁর মৃত্যু সংবাদ তৈরির জন্য একটি ছবি পেতে বেশ বেগ পেতে হয়েছে। এদিকে, গতকাল রোববার রাত ৯টায় পৌর শহরের জান্নাতুল মওলা মসজিদে নামাজে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন যাবত শরীরের নানাবিধ সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে কিডনি ও পায়ে বড় ধরণের সমস্যা ছিল তাঁর। বেশ কয়েকবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও প্রতিকার মেলেনি। সর্বশেষ শনিবার দুপুরে মুক্তিপাড়াস্থ নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান- মস্তি¡স্কে রক্তক্ষরণ জনিত কারণে তাঁর অবস্থা বিপজ্জনক। চিকিৎসাধীন অবস্থায় পরদিন (রোববার) বিকাল ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।



কমেন্ট বক্স