রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৯ ইং
জীবননগরে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেন্সিডিলসহ একটি রোড মাস্টার মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার মনোহরপুর বিশ্বাসপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেন্সিডিল ও একটি রোড মাস্টার মোটরসাইকেল (চুয়াডাঙ্গা-হ-১৩-১২৬০) উদ্ধার করেছে। এ বিষয়ে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।



কমেন্ট বক্স