৬ বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ মালামাল আটক
- আপলোড তারিখঃ
০৩-০২-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল আটক হয়েছে। গতকাল সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার জয়নগরে অভিযান চালিয়ে ভারতীয় ৭টি ওয়ান পিস, ১৭টি ওড়না এবং ৩৪টি প্লাজু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৩,৩০০/-(তেষট্টি হাজার তিনশত) টাকা মাত্র। অন্যদিকে, গত ০১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুরের বুড়িপোতা গ্রামের মাঠ থেকে ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৪০০/-(দুই হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত ৬ বোতল ফেন্সিডিল, ৭টি ওয়ান পিস, ১৭টি ওড়না এবং ৩৪টি প্লাজু এর সর্বমোট মুল্য ৬৫,৭০০/-(পঁয়ষট্টি হাজার সাতশত) টাকা মাত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ/কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স