রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনা : আহত-৫

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনা : আহত-৫
হাসপাতাল/সরোজগঞ্জ প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের মৃত সুরত আলীর ছেলে মোজাম্মেল হক (৪৫), দর্শনা পুরাতন বাজার পাড়ার আহসানুল হকের ছেলে প্রিন্স (৫০), জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে সিজার (২৮), একই এলাকার সব্দুল ম-লের ছেলে আজিজুল হক ও তার ছেলে শামীম (২৫)। জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার নয়মাইল বাজারের ওপর শরীয়তপুর হতে মুজিবনগরগামী একটি পিকনিকের বাসের ধাক্কায় আহত হয় মোজাম্মেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রিন্স আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, দামুড়হুদার লোকনাথপুর নামক স্থানে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিজার, শামীম, আজিজুল তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


কমেন্ট বক্স