সরকারি উদ্যোগে জরিপ ও লাইসেন্স প্রদানের দাবি
- আপলোড তারিখঃ
০১-০২-২০১৯
ইং
চুয়াডাঙ্গা জেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সমাবেশ
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলায় চলাচলরত লাইসেন্স বিহীন অটো বাইকের সংখ্যা নির্ণয় করতে জরিপ কর্মসূচির লক্ষ্যে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জরিপকৃত অটো বাইক মালিক ও চালকের পৌরসভা হতে লাইসেন্স প্রদানের দাবিতে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শহরের টাউন ফুটবল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মুনতাজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এড. বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সহ-সাধারণ সম্পাদক রবিন কুমার সাহা, শেখ আরিফ হাসান, সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, ‘ভ্যান-রিক্সার বিকল্প পরিবেশবান্ধব ব্যাটারিচালিত অটো বাইক। গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে বর্হিঃবিশ্ব থেকে বাংলাদেশে আমদানী করা অটো বাইক এখন একটি শিল্প হিসেবে সুপরিচিত। কিন্তু পরিসংখ্যান না থাকায় এই অটো বাইক ও তার মালিক-চালকদের কোন নির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। আমরা চাই অতিদ্রুত একটি জরিপ কার্যক্রমের মাধ্যমে সংখ্যা নির্ধারণ পূর্বক সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃক লাইসেন্স প্রদান করা হোক।’ এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করা হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি টোকট মিস্ত্রী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (মোমিন), পৌর সভাপতি ইয়ানবি শেখ। সমাবেশে সঞ্চালনায় জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন। সমাবেশ আয়োজনকারী সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি মুনতাজুর রহমান, কার্যকরী সভাপতি আব্দুল মান্নান শেখ, সহ-সভাপতি রবগুল আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলিম সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হিরা, মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজর আলী, প্রচার সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক হাসিম শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা, অর্থ বিষয়ক সম্পাদক সাব্বির শেখসহ জেলার কয়েক’শ অটো বাইক মালিক, চালক ও বিভিন্ন পেশাজীবী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
কমেন্ট বক্স