রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সন্ত্রাস মাদক বাল্যবিয়ে ও দুর্নীতির বিরুদ্ধে খুতবা দিতে নির্দেশনা

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০১৯ ইং
সন্ত্রাস মাদক বাল্যবিয়ে ও দুর্নীতির বিরুদ্ধে খুতবা দিতে নির্দেশনা
ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে মাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে মাঠ পর্যায়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক মূল্যায়ন/সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ইফা জেলা কার্যালয়ে মসজিদের ইমাম ও শিক্ষকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর জান্নাত আলী, চুয়াডাঙ্গা মন্দিরভিত্তিক শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক সংগীত রায় ও ইফা জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন। সভাপতিত্ব করেন ইফা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম। প্রফেসর সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষিতের হার শতভাগে উন্নীত না হলে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। সামাজিক অবক্ষয় ও কুসংস্কার দূর করতে হলে শিশুদের অবশ্যই স্কুলে পাঠাতে হবে। ইফা জেলা কার্যালয়ের উপ-পরিচালক বলেন, `মসজিদ হলো একটি ‘ফোকাল পয়েন্ট’। আর ইমামগণ হলেন মসজিদ কেন্দ্রীক প্রতিষ্ঠানের পরিচালক। ইমামগণ যদি জুম্মার খুতবায় সন্ত্রাস, দুর্নীতি, মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদের বিরুদ্ধে মুসল্লীদের সচেতন করেন তাহলে বৈশ্বিক উন্নয়নের সূচকে আমরা ২০৩০ সালের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবো। উপ-পরিচালক উল্লেখিত বিষয়গুলির প্রতি গুরুত্ব দিয়ে জুম্মায় খুতবা প্রদানের জন্য ইমাম সাহেবদেরকে পরামর্শ দেন।` সমম্বয় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও শিশু শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত ১৫০ জন শিক্ষক ও ইমাম উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স