রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিফ হুইপ-হুইপ পদে রদবদল : বাদ পড়ছেন ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৯ ইং
চিফ হুইপ-হুইপ পদে রদবদল : বাদ পড়ছেন ছেলুন জোয়ার্দ্দার
ডেস্ক রিপোর্ট:জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের চিফ হুইপ ও হুইপ পদে বড় রদবদল আসছে। ইতোমধ্যে তালিকা চূড়ান্ত হয়েছে। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রের খবর, দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করা আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, সোলায়মান হক জোয়ারদার ছেলুন ও মাহবুব আরা গিণি বাদ পড়ছেন। জানা গেছে, একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের চিফ হুইপ হচ্ছেন মাদারীপুরের এমপি নূর-ই আলম চৌধুরী লিটন। আর হুইপ পদে আসছেন, আতিকুর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, শামছুল হক চৌধুরী ও ইকবালুর রহীম। এছাড়া সংরক্ষিত আসনে নির্বাচনের পর সেখান থেকে একজনকে হুইপ করা হবে বলেও আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।


কমেন্ট বক্স