রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ আহত-৬

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৯ ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ আহত-৬
জীবননগর অফিস: জীবননগরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা বীজ উৎপাদন খামারের সামনে দত্তনগর রোডস্থ মোড়ে গাছের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ডের বিশিষ্ঠ ব্যবসায়ী মোজাম্মেল হকের ছেলে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত (১৪), পৌরসভার ৬নং ওয়ার্ড বাজারপাড়ার ওলিয়ার রহমানের ছেলে একই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র অনিক (১৩) ও একই উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আ. হালিমের ছেলে ৭ম শ্রেণির ছাত্র জয় (১৩)। আহত স্কুলছাত্রদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে যশোর সদর হাসপাতাল ও একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং শাকিল আহম্মেদকে ঢাকায় রেফার্ড করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল দত্তনগরের দিকে যাচ্ছিল। এ সময় পাথিলা ফার্মের নিকট একটা মোড়ে পৌঁছালে তারা গাড়ির গতিরোধ করতে না পারায় সামনে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় জনগন ছুটে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৩ জন স্কুলছাত্র জীবননগর হাসপাতালে ভর্তি হয়। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং অনিক ও জয়ের মাথায় আঘাত লাগায় তাদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। অপরদিকে, জীবননগর উপজেলার মনোহরপুর শিমুলতলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বন্ধু রক্তদান কেন্দ্রের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছাত্রলীগ কর্র্মী সাকিলসহ ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের মনোহরপুর শিমুলতলায় পলিটেকনিক স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেল চালক জীবননগর ধোপাখালী গ্রামের বুদোর ছেলে বন্ধু রক্তদান কেন্দ্রের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কর্মী সাকিল, একই গ্রামের শরাফতের ছেলে নাজমুল হুদা ও ইব্রাহিমের ছেলে উমর ফারুক মারাত্মক আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার জীবননগর থেকে দ্রুতগতিতে বেপরোয়া একটি বনভোজনের লোকালবাস দর্শনা অভিমুখে মনোহরপুর শিমুলতলায় পৌঁছালে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় জনগন ছুটে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন ও সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মিথুন মাহমুদ।


কমেন্ট বক্স