রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সিপিবির সভাপতির পিতার ইন্তেকাল : শোক

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গা সিপিবির সভাপতির পিতার ইন্তেকাল : শোক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রবীণ বাম রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড. শহিদুল ইসলামের পিতা দীন মোহাম্মদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। তিনি গুরুত্বর অসুস্থ হলে গত শুক্রবার তাকে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে ৫ ছেলে ও ৪ মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা জজ আদালতের আইনজীবী কমরেড এ্যাড. শহিদুল ইসলাম, মেজো ছেলে দর্শনা কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত সিআইসি রেজাউল করিম সবুর, সেজ ছেলে আমেরিকা প্রবাসী সুজাউল হাসান মুকুল ও মেয়ে নাসিমা আক্তার, ছোট ছেলে কানাডা প্রবাসী আহসান হাবিব বাবু। আজ মঙ্গলবার সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ মাঠে নামাজে জানাযা শেষে মোবারকপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি এ্যাড. নওশের আলী, সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আ. শু বাঙালী, সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য কোরবান আলী মন্ডল, বাংলাদেশ যুব ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক শাহেদ জামাল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি শাওন কুমার রায়, চুয়াডাঙ্গা খেলাঘর আসরের সংগঠক নুঝাত পারভীন, অধিকারকর্মী মেহেরাব্বিন সানভীসহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখা, কৃষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদ, চুয়াডাঙ্গা খেলাঘর আসরসহ চুয়াডাঙ্গার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ছবি আছে


কমেন্ট বক্স