রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনা : ড্রেজার মেশিনসহ দোকানীকে ২ হাজার টাকা জরিমানা : আটক-১

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৯ ইং
আলমডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনা : ড্রেজার মেশিনসহ দোকানীকে ২ হাজার টাকা জরিমানা : আটক-১
ভ্রাম্যমাণ প্রতিবেদক (আলমডাঙ্গা): আলমডাঙ্গার নাগদাহে মালিকানা জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটা ড্রেজার উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর মাঠ থেকে পুকুর খননের নামে অবৈধভাবে বালি-মাটি কেটে বিক্রয়ের খবর শুনে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হলে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা খবর পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মাটি কাটা কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে নির্বাহী কর্মকর্তা। এ সময় ড্রেজার মেশিনের ড্রাইভার সমির উদ্দীনকে আটক করে পুলিশ। অন্যদিকে মুন্সিগঞ্জ বাজারে অবৈধভাবে পাখি নিধনের জন্য বন্দুকের গুলি রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। `` মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত উপজেলার নাগদাহ গ্রামের বদা মিয়ার ছেলে রুমি জোয়ার্দ্দার অবৈধভাবে বলিয়ারপুর মাঠের জমি থেকে পুকুর খননের নামে বালি-মাটি কেটে রাস্তায় ও ইটের ভাটায় বিক্রয় করছে। মাটি কাটা কারণে স্থানীয় কৃষকের জমি ভাঙ্গনের শঙ্কায় পড়ে। দীর্ঘদিন যাবত বালি-মাটি কাটার কারণে নাগদাহ এলাকার ফুটবল খেলার মাঠ হয়ে পড়েছে ধুলার রাজধানী। এলাকাবাসীর জন্য হয়ে দাঁড়িয়েছে বিষফোঁড়া। স্থানীয়ভাবে লোকজন বাধা প্রদান করলেও ক্ষমতার কাছে সবাই জিম্মি হয়ে পড়ে। গতকাল এলাকাবাসীরা আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ জানালে সোমবার দুপুর ৩টার দিকে নাগদাহ গ্রামের বলিয়ারপুর মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করে মোবাইল কোর্ট। এ সময় ইউএনও’র আসার খবর পেয়ে সটকে পড়ে মাটি খননের সাথে থাকা লোকজন। ঘটনাস্থলে ড্রেজার মেশিন জব্দ করে পুলিশের নিকট সোর্পদ করে ড্রেজার মেশিনের ড্রাইভার সমীর উদ্দীনকে আটক করে পুলিশ। অন্যদিকে, জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার এলাকার রহিমা কসমেটিক্সের মালিক সুমনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। অভিযোগ সূত্রে জানা যায়, কসমেটিক্সের আড়ালে দীর্ঘদিন যাবত প্রাকৃতিক পাখি নিধনের বন্দুকের গুলি বিক্রয় করে আসছিলো সুমন। স্কুল পড়–য়া ছেলেদের নিকট বন্দুকের গুলি বিক্রয়ের অভিযোগে ভোক্তা সংরক্ষণ আইনে রহিমা কসমেটিক্সের মালিক সুমন আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান জানান, নাগদাহ এলাকায় পুকুর খননের নামে মাটি বিক্রয়ের অপরাধে কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আদালতের নিয়মানুযায়ী মাটি কাটার ড্রেজার জব্দ করা হয়েছে এবং ড্রেজার মেশিন চালক সমীরকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মুন্সিগঞ্জে অবৈধভাবে পাখি মারার জন্য বন্দুকের গুলি রাখার অপরাধে দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সকল অবৈধ কাজে লিপ্ত থাকলে পর্যায়ক্রমে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


কমেন্ট বক্স