জীবননগরে হুন্ডির টাকাসহ যুবলীগ সম্পাদক আটক
- আপলোড তারিখঃ
২৮-০১-২০১৯
ইং
জীবননগর অফিস: জীবননগরে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৯ লাখ ২০ হাজার ১শ’ টাকাসহ যুবলীগের সাধারণ সম্পাদক আটক হয়েছে। ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ ব্যাটলিয়ন ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তে ৬৯ পিলার হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে জীবননগর পৌর শহরের ৬নং ওর্য়াড মুক্তিযোদ্ধা রোডের পাকা রাস্তার উপর থেকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত কাসেদ আলীর ছেলে সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীকে (৩৫) আটক করে। এ সময় তার কাছ থেকে হুন্ডির নগদ ৯ লাখ ২০ হাজার ১শ’ টাকা, একটি হিরোহুন্ডা মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও সীমউদ্ধার করে। আটককৃত হুন্ডি ব্যবসায়ী সেকেন্দার আলীকে গতকাল রাতে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স