আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার
- আপলোড তারিখঃ
২৭-০১-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখারকে প্রেসক্লাবের গঠণতন্ত্র বিরোধী ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা প্রেসক্লাবের এক জরুরী সভায় প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, ফিরোজ ইফতেখারের একটি পদত্যাগপত্রের কপি সভায় উপস্থাপন করেন। পদত্যাগপত্রটি মূল সাক্ষরিত কপি না হওয়ায় সেটা সভায় গৃহিত না হলে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখারকে প্রেসক্লাবের শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠণতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হয়েছে। অদ্য হতে আলমডাঙ্গা প্রেসক্লাব সংক্রান্ত কোন বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
কমেন্ট বক্স