আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন : জীবননগরে আ.লীগের
- আপলোড তারিখঃ
২৬-০১-২০১৯
ইং
সম্ভাব্য তিন প্রার্থীর দলীয় মনোনয়নপত্র জমা
জীবননগর অফিস: আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আ.লীগের সম্ভাব্য ১২ প্রার্থীর মধ্যে প্রথম দিনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শুক্রবার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা ও দপ্তর সম্পাদক আপিল মাহমুদের কাছে এ দলীয় মনোনয়নপত্র জমা দেয় মনোনয়ন প্রত্যাশীরা। জানা গেছে, আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় ধাপে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান পদে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। আবু মো. আব্দুল লতিফ অমলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইনামুল হক, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক নাজমুল আলম মানিক প্রমুখ। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা নেত্রী রেনুকা আক্তার রিতা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কমেন্ট বক্স