রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দু’বছর মেয়াদী কমিটি গঠন নারায়ণ ভৌমিক সভাপতি ও মামুন সম্পাদক

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০১৯ ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দু’বছর মেয়াদী কমিটি গঠন নারায়ণ ভৌমিক সভাপতি ও মামুন সম্পাদক
আন্দুলবাড়ীয়া প্রতিবেদক: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব গঠন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনের উপস্থাপনায় ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদিকা আশরাফুন নাহার শোভার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক এবং জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য সাংবাদিক নূর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা, প্রতিষ্ঠাতা ও সাবেক সাংবাদিক সেলিম আক্তার খান মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক নারায়ণ ভৌমিক, সাংবাদিক ডা. মীর আনিছুজ্জামান, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিনিধি নারায়ণ ভৌমিককে সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিবেদক জাহিদুল ইসলাম মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ডা. মীর আনিছুজ্জামান (দৈনিক সমাজের কথা), যুুগ্ম সম্পাদক দেওয়ান ইয়াসিন উল্লাহ্ (দৈনিক প্রবাহ), অর্থ বিষয়ক সম্পাদক দাউদ হোসেন (দৈনিক সকালের খোঁজ খবর), তথ্য প্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জিহাদী ইসলাম সোহাগ (দৈনিক তরুণ কন্ঠ), দপ্তর সম্পাদক ফজলুর রহমান খান (অনলাইন আন্দুলবাড়ীয়া খবর), নির্বাহী সদস্য খাজির আহাম্মেদ (দৈনিক প্রতিদিনের নতুন খবর), নির্বাহী সদস্য হাসিবুল হাসান নিশান (দৈনিক মাতৃজগৎ), সদস্য- আব্দুল্লাহ্ আল মামুন খান (দৈনিক পশ্চিমাঞ্চল), রুস্তম আলী (দৈনিক বাংলাদেশের খবর), মুন্সি হাসিব আহাম্মেদ (দৈনিক সূত্রপাত), ইসমাইল হোসেন রোপন (দৈনিক আজকের নতুন খবর)। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহা. আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাব, জীবননগর সাংবাদিক সমিতি, জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্র, দর্শনা প্রেসক্লাব, দামুড়হুদা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা পরিবার, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, হিজলগাড়ী প্রেসক্লাব, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিট, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জামিরুল খান, ডা. রফিকুল ইসলামসহ আরও অনেকে।


কমেন্ট বক্স