রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত-৩

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০১৯ ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত-৩
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা-কুষ্টিয়ার সড়কে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ৩ জন গুরুত্বর জখম হয়। জানা গেছে, গত বুধবার রাত ১টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের পাটিকাবাড়ী পার হয়ে গাড়ির মালিক আলিম মিয়া গাড়ি চালানোর সময় ঘুমের কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারে। এ সময় আলিম মিয়াসহ ৩ জন মারাত্মকভাবে জখম হয় এবং গাড়িটির সামনের অংশসহ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করলেও একজন গাড়ির ভিতরে আটকে থাকায় আলমডাঙ্গা থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে।


কমেন্ট বক্স