আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন : আলমডাঙ্গায় আ.লীগের সম্ভাব্য ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা
- আপলোড তারিখঃ
২৫-০১-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছে মনোনয়ন প্রত্যাশীরা। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের কাছে এ দলীয় মনোনয়নপত্র জমা দেয় মনোনয়ন প্রত্যাশীরা জানা গেছে, ৩য় ধাপে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান, যুবলীগ নেতা এ্যাড. মকলেছুর রহমান পৃথক পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন। আইয়ুব হোসেন তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডা. আতিক বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, আলম হোসেন, তুরাব আলী শাহ্ প্রমুখ। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, সাবেক ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, আলমডাঙ্গা থানার সাবেক মুজিব বাহিনী কমান্ডার মরহুম কাজী কামালের কন্যা মারজানা নিতু, মুক্তিযোদ্ধা মোমেনা খাতুন ও আলমডাঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামসাদ রানু (রাঙা ভাবি) দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কমেন্ট বক্স