আজ মেহেরপুর আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- আপলোড তারিখঃ
২৪-০১-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ৩ দিনের সরকারি সফরে আজ মেহেরপুর আসছেন। এই তিনদিনে তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বলে জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক পরিপত্র থেকে জানা গেছে। পরিপত্র থেকে জানা গেছে, আজ ২৪ জানুয়ারি তিনি সড়ক পথে ঢাকা থেকে মেহেরপুর আসবেন। এরপর তিনি মেহেরপুরে কবর জিয়ারত করবেন। পরদিন প্রতিমন্ত্রী মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পুস্পমাল্য অর্পন করাসহ মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিনে পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা এবং রাতে সার্কিট হাউজে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ২৬ জানুয়ারি সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমীতে ২৪ ঘন্টা ৭ দিন শীর্ষক সেমিনারে যোগদান করবেন। ঐদিন বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন ২৭ জানুয়ারি তিনি ঢাকায় উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।
কমেন্ট বক্স