রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৫০ গ্রাম গাঁজাসহ অন্তর আটক

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০১৯ ইং
দর্শনায় ৫০ গ্রাম গাঁজাসহ অন্তর আটক
দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশনে জিআরপি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ অন্তর নামের একজন আটক আটক হয়েছে। আটককৃত অন্তরকে রেলওয়ে পোড়াদাহ থানায় সোপার্দ করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিআরপি পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন ও জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মের উপরে। এ সময় দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহপাড়ার আবুল কাশেম শাহর ছেলে অন্তর শাহ (১৭) নামের একজনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত অন্তরকে গতকালই পোড়াদাহ রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স