রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিরনিদ্রায় শায়িত নারী সাংবাদিক রানী

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০১৯ ইং
চিরনিদ্রায় শায়িত নারী সাংবাদিক রানী
জীবননগর অফিস: জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নিজ জন্মভূমির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক নিলুফার ইয়াসমিন রানী (৪৭)। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রথম নামাজের জানাযা জীবননগর স্টেডিয়াম মাঠ ও বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাযা নিজ গ্রাম গয়েশপুরে অনুষ্ঠিত হয়। প্রতিটি জানাযায় হাজারো মানুষ শরিক হয়ে তাকে চিরবিদায় জানায়। সাংবাদিক নিলুফার ইয়াসমিন রানী উপজেলার প্রতিটি মানুষের কাছে সদা হাস্যজ্জ্বল নারী হিসাবে পরিচিত। জীবন সংগ্রামে নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে তিনি একজন নারী নেত্রী ও সাংস্কৃতিক প্রেমী উপজেলাবাসীর কাছে চির পরিচিত নাম। জীবননগর সাংবাদিক সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য ও উপজেলার একমাত্র সাহসী নারী সাংবাদিক নিলুফার ইয়াসমিন রানী দৈনিক সন্ধ্যা বাণী এবং দৈনিক বীর দর্পন পত্রিকার জীবননগর আঞ্চলিক প্রতিনিধি ছিলেন। গত সোমবার দুপুরে জীবননগর পৌর এলাকার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক নিলুফার ইয়াসমিন রানী। তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধ্যা ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক নিলুফার ইয়াসমিন রানীর জানাযায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগরের বিশিষ্ট সমাজ সেবক কাজী বদরুদ্দোজা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সম্পাদক এম আর বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, সাংবাদিক শামসুল আলম, নুর আলম, কাজী সামসুর রহমান চঞ্চল, মামুন-উর-রহমান, আকিমুল ইসলাম, বসির উদ্দীন, জামাল হোসেন খোকন, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক মিঠুন মাহমুদ, মাজেদুর রহমান লিটন, আসাবুল হক, চাষী রমজান, তারিকুর রহমান, শাকিব হোসেন রবিন, এ আর ডাবলু প্রমুখ।


কমেন্ট বক্স