রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ওসি মুন্সি আসাদুজ্জামানের যোগদান

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০১৯ ইং
আলমডাঙ্গায় ওসি মুন্সি আসাদুজ্জামানের যোগদান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মুন্সি আসাদুজ্জামান আসাদ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সি আসাদুজ্জামান আসাদ থানায় পৌঁছালে আলমডাঙ্গা থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আসাদুজ্জামান আসাদ ইতিপূর্বে চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা ও জীবননগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কর্মস্থল ঝিনাইদাহ জেলার হরিণাকু-ু থানায় দায়িত্ব পালন শেষে গতকাল আলমডাঙ্গা থানায় যোগদান করেন। এ ব্যাপারে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।


কমেন্ট বক্স