৬ লাখ টাকা হাতিয়ে নিলো প্রবাসী খাসকররার লাল্টু
- আপলোড তারিখঃ
২২-০১-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার খাসকররায় সৌদি প্রবাসীর বিরুদ্ধে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত লাল্টুর ছেলে সোহেলকে তার নানার বাড়ি থেকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের ঘরজামাই লাল্টু দীর্ঘ কয়েক বছর যাবৎ সৌদিতে কর্মরত আছে। তারই ধারাবাহিকতায় খাসকররা গ্রামের এক ব্যক্তিকে সৌদি আরবে চাকরি দেওয়ার নাম করে ৬ লাখ টাকা আত্মসাৎ করে নেয়। এই অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে সহকারী উপপরিদর্শক মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স খাসকররা গ্রামের নানার বাড়ি থেকে লাল্টুর ছেলে সোহেলকে আটক করে। লাল্টু বিদেশ থাকায় আলমডাঙ্গা থানা পুলিশ সোহেলের পরিবারের নিকট মুচলেকার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করে।
কমেন্ট বক্স