কর্মকর্তাকে এমপি খোকনের ৭ দিনের আল্টিমেটাম
- আপলোড তারিখঃ
১৬-০১-২০১৯
ইং
অনিয়ম ও অব্যবস্থাপনা নিরসনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে অনিয়ম ও অব্যবস্থাপনা নিরসনে হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মেহেরপুর-২ (গাংনী) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল পরিদর্শন করতে এসে এমপি নানা অভিযোগ ও হাসপাতাল পরিচালনায় অব্যবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতাল চত্বর অপরিষ্কার, টয়লেট তালাবদ্ধ ও নোংরা দেখে স্বাস্থ্য কর্মকর্তাকে এসব অব্যবস্থাপনার সম্পর্কে জানতে চান। নানা অভিযোগের ব্যাপারে স্বাস্থ্য কমপে¬ক্সের হলরুমে মেহেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও মেডিকেল অফিসারদের সাথে তাৎক্ষনিক আলোচনা সভায় বসেন এমপি খোকন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম), গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মেহেরপুর জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, জেলা আ.লীগের সহ-সভাপতি ও বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, গাংনী পৌরসভার প্যানেল মেয়র নবীরউদ্দীন, গাংনী উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসানউল¬াহ মোহন, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু ও হাজী মহসিন আলী প্রমুখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স